News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক যুবক, গুরুতর আহত আরও তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক যুবক, গুরুতর আহত আরও তিনজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ১৭ আগষ্ট৷৷ ফের দূর্ঘটনা৷ বুধবার সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ উদয়পুর থেকে আগরতলাগামী টিআর-০১-এ-১৪৮৪ নম্বরের ACCIDENTবাসটি বিশালগড় থানার অধীন সিপাহীজলার দুই নং গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতে বাসের কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন৷ স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ অন্যদিকে দূর্ঘটনার পর প্রায় আধঘন্টা ঐ সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ বিশালগড় থানার পুলিশ গিয়ে দূর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেন দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে৷ তারপর যান চলাচল স্বাভাবিক হয়েছে৷

এদিকে, মঙ্গলবার রাতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন৷ এদের মধ্যে বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে৷ অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার রাতে টিআর-০১-১৫৩৭ নম্বরের একটি ট্রাক আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে চড়িলাম সমবায় ব্যাঙ্কের সামনে টিআর-০১-ইউ-৮৭৫৮ নম্বরের একটি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইক আরোহী তিনজনই ছিটকে পড়ে রাস্তায়৷ সঙ্গে সঙ্গে তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশঙ্কাজনক দেখে তিনজনকেই জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জানা গিয়েছে, তাদের মধ্যে সঞ্জিত দেবনানথ (২৩) বুধবার সকালে জি বি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ অপর দুই আরোহী প্রণব দেবনাথ এবং গৌরাঙ্গ দেবনাথ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের প্রত্যেকেরই বাড়ি ব্রজপুর এলাকায়৷ এই দূর্ঘটনায় পুলিশ ট্রাক চালক রঙলা দেববর্মা (৩১) কে গ্রেপ্তার করেছে৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে ট্রাকের হেডলাইট ছিল না বলে দূর্ঘটনাটি ঘটেছে৷

এদিকে, আগরতলা পূর্ব থানার অধীন চন্দ্রপুরে একটি প্রাইভট কার এবং টমটমের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয়েছে টমটম চালক রাসমোহন দাস৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে চন্দ্রপুরের আইএসবিটি এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-এ ই-০৩২১ নম্বরের একটি ইন্ডিকা গাড়ি দ্রুতবেঘে ছুটে গিয়ে একটি টমটমকে ধাক্কা দেয়৷ তাতেই টমটমের চালক রাসমোহন দাস গুরুতর জখম হয়৷ তাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটম ও ইন্ডিকা গাড়িটি আটক করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে৷ এদিকে, দূর্ঘটনার পরপরই ইন্ডিকার চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে খবর৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top