News Flash

  • Home
  • Uncategorized
  • সলমান খানের লিপে আর গান গাইবেন না অরিজিত
Image

সলমান খানের লিপে আর গান গাইবেন না অরিজিত

মুম্বাই, ১৭ আগস্ট (হি.স.) : সলমান খান আর অরিজিত সিংয়ের মনোমালিন্যের খবর নতুন কিছু নয়| সলমানের সঙ্গে মনোমালিন্যের কারণে সুলতান ছবি থেকে Arijit Singhঅরিজিতের গাওয়া গান বাদ দিয়ে দিয়েছিলেন সালমান নিজেই| অনেক ক্ষমা চেয়েছিলেন অরিজিত| কিন্তু কোন কাজ হয় নি| আর তারপরই অরিজিত সিদ্ধান্ত নিয়েছেন সলমানের জন্য তিনি আর গান গাইবেন না|
একটি অ্যাওয়ার্ড শোয়ে লেগ পুলিং করার জন্য অরিজিতের উপর রেগে যান সলমান খান| ঘটনার পর ফেসৱুকে সলমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিত| বলেছিলেন, যা হয়ে গেছে, হয়ে গেছে| তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী| কিন্তু সুলতানে তাঁর গানটি যেন কেটে বাদ দেওয়া না হয়| আর সলমান ঠিক সেই কাজটাই করেন| অরিজিত ক্ষমা চাওয়ার পরও সলমানের মন গলেনি| সেই ঘটনা আঁকড়ে ধরে বসে ছিলেন তিনি| সুলতান থেকে কেটে বাদ দিয়ে দেন অরিজিতের ভার্শনের জগ ঘুমিয়া| তার বদলেই গানটি নিজেই গেয়েছিলেন| সলমানের সেই গানটি ভালোভাবেই মার্কেটিং করা হয়েছিল| সুলতানও ব্লবকাস্টার হল| কিন্তু অন্তরালে রয়ে গেলেন অরিজিত| লেগ পুলিংয়ের জন্য ক্ষমা চেয়েও কাজের কাজ কিছু হল না| তাই অরিজি নাকি এখন ঠিক করেছেন তিনি আর মাথা নোয়াবেন না| ঠিক করেছেন, তিনি এবার থেকে আর সলমান খানের লিপে কোনও গানই গাইবেন না| তবে এনিয়ে অফিশিয়ালি কিছু জানাননি তিনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top