News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার কাজ থেকে বাড়ি ফেরার পথে একাকী মহিলাকে মারধর
Image

রেগার কাজ থেকে বাড়ি ফেরার পথে একাকী মহিলাকে মারধর

বিশেষ প্রতিনিধি, বিলোনীয়া, ১৬ আগস্ট৷৷ রেগার কাজ থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় এক সংখ্যালঘু মহিলা৷ বাড়ি attackবিলোনিয়া শহর সংলগ্ণ নেতাজী সুভাষ নগর পঞ্চায়েতের সুভাষনগর এলাকায়৷ অভিযুক্ত তাহের মিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এবং শাস্তির জন্য বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের নির্যাতিতার৷ নির্যাতিতা মহিলা জানায় কিছুদিন আগে পানীয় জলের জন্য ঝগড়া হয় তাহের মিয়া ও তার পরিবারের সাথে৷ সে ঝগড়ার রেশ ধরে আজ রেগার কাজ সেরে আসার সয় একা পেয়ে তাহের মিয়া ও তার পরিবার মহিলার ওপর ঝাপিয়ে পড়ে এবং তাদের বেধড়ক মারধর করে৷ তাহের মিয়া কমরেড হওয়ার সুবাদে কেউ এগিয়ে আসেনি ঐ সময়৷ তাই মহিলা থানায় অভিযোগ করেন৷ কারণ এর আগেও এই ধরনের ঘটনা ঘটলেও পঞ্চায়েত এবং স্থানীয় সিপিএম অফিসে বিচার দিয়েও কোন সুবিচার পায়নি৷ তাই এবার পঞ্চায়েত বা সিপিএম দলকে না বলে অভিযুক্তের শাস্তির দাবি নিয়ে সোজা চলে আসে মহিলা থানায়৷ নির্যাতিতা মহিলা এই ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে অভিযুক্তের কঠোর শাস্তি চায়৷ কিন্তু অভিযুক্ত যেহেতু সিপিএম ক্যাডার তাই থানা থেকে কতটা সুবিধার পাবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷ এভাবে বিলোনিয়া মহিলা থানায় মামলা হলে বেশিরভাগ মামলাই মীমাংসা হয়ে যাচ্ছে৷ অভিযোগকারীরা কোন বিচার পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top