News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরী ও নিয়োগপত্রের দাবীতে বস্ত্র তৈরির ইউনিটে তালা দিলেন ক্ষুব্ধ শ্রমিকরা
Image

মজুরী ও নিয়োগপত্রের দাবীতে বস্ত্র তৈরির ইউনিটে তালা দিলেন ক্ষুব্ধ শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সহায়তায় রাজ্যের প্রধান শিল্পনগরী বোধজংনগরে বস্ত্র school lockedতৈরির একটি ইউনিট গড়ে তোলা হয় মাত্র তিনমাস আগে৷ এখানে ২৮০ জন শ্রমিক প্রশিক্ষণ নিয়েছেন৷ তাদের প্রশিক্ষণকালীন কোন মজুরি বা ভাতা দেওয়া হয়নি৷ শ্রমিকরা নিয়োগপত্র প্রদানের দাবিতে আজ ইউনিটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন৷ এনিয়ে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে৷ শ্রমিকরা জানান, তাদেরকে মজুরি দেওয়ার আশ্বাস দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী কাউকেই মজুরি বা ভাতা কিছুই দেয়া হয়নি৷ সংশ্লিষ্টরা এক অসহায় অবস্থায় পড়েছেন৷ এরই প্রতিবাদে তারা আন্দোলনে সামিল হয়েছেন৷ নিয়োগপত্র প্রদান ও গত তিনমাসের মজুরি বা ভাতা না দেওয়া হলে আন্দোলনকারী শ্রমিকরা বিধানসভা অভিযান করবেন বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷
ইউনিটটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, এটি একটি কেন্দ্রীয় প্রকল্প৷ এখনো পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রক থেকে কোন টাকা পয়সা মিলেনি৷ কলকাতা থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ ২৮০ জনকে নিয়োগপত্র দিতে হলে বিশাল তহবিলের দরকার৷ কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পেলে নিয়োগপত্র বা মজুরি ভাতা কিছুই দেওয়া সম্ভব নয়৷ অবিলম্বে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছে শ্রমিকরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top