News Flash

  • Home
  • Uncategorized
  • ভিকে সিংয়ের স্ত্রীকে ব্ল্যাকমেল, অভিযোগ দায়ের পুলিশের কাছে
Image

ভিকে সিংয়ের স্ত্রীকে ব্ল্যাকমেল, অভিযোগ দায়ের পুলিশের কাছে

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের স্ত্রীর কথোপকথন গোপনে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করা| এমন গুরুতর অভিযোগের কথা স্বীকার delhi policeকরলেন ভিকে সিংয়ের স্ত্রী ভারতী সিং| পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দিল্লির বাসিন্দা| গোপনভাবে সে কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর কথোপকথন ভিডিও রেকর্ড করে রাখে| সেই রেকর্ড করা কথোপকথনকেই ব্ল্যাকমেলের অস্ত্র করে নেয় সে| ইতিমধ্যেই ভারতী সিং পুলিশের কাছে ঘটনার অভিযোগ দায়েরও করেছেন|
পুলিশ জানিয়েছে, প্রদীপ চৌহান নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে| ওই ব্যক্তি ভিকে সিংয়ের পারিবারিক সূত্রে পরিচিত| গত ৬ আগস্ট তাঁর সঙ্গেই একটি কথোপকথনের ভিডিও রেকর্ড করে প্রদীপ চৌহান| এরপর সেই রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে সে| ব্ল্যাকমেল থেকে মুক্তির জন্য ভারতী সিংয়ের থেকে ২ কোটি টাকার দাবি করা হয় বলে অভিযোগ| ভিডিওর মাধ্যমে ভিকে সিংয়ের মানহানি করার হুমকিও দেওয়া হয়| এছাড়া রিভলভর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে| ভারতী সিং জানিয়েছেন, ভিডিওতে কি আছে তা তিনি জানেন না| তবে প্রদীপের নামে জাল ভিডিও বানানোর অভিযোগও দায়ের করেছেন তিনি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top