News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারক হিসেবে প্রতি এপিসোডের জন্য ১ কোটি টাকা চার্জ জ্যাকলিনের
Image

বিচারক হিসেবে প্রতি এপিসোডের জন্য ১ কোটি টাকা চার্জ জ্যাকলিনের

মুম্বই, ১৭ আগস্ট(হি.স.) : জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ঢিশুম ছবিটি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে | এই সাফল্যের জেরে এবার তিনি বসলেন বিচারকের jacqueline-fernandezআসনে| নাচের রিয়েলিটি শো ঝলক দিখলা যার বিচারক হিসেবে যোগ দিয়েছেন তিনি| সেখানেই প্রতি এপিসোডের জন্য নাকি ১ কোটি টাকা চার্জ করছেন জ্যাকলিন|
জ্যাকলিন যখন শোয়ের জন্য সম্মতি দেন, তখন অনেকেই প্রশ্ন তুলেছিল কেন জ্যাকলিন হ্যাঁ বললেন? সাধারণত ফিল্মের তারকারা হাতে কোনও কাজ না থাকলে রিয়ালিটি শোয়ের জাজ হন| কিন্তু জ্যাকলিনের হাতে তো এখন প্রচুর ছবি| তাহলে? উত্তরটা মিলল এতদিনে| ঝলক দিখলা জা-র বিচারক হিসেবে প্রতিটি এপিসোড থেকে তিনি ১ কোটি টাকা পাচ্ছেন|
তবে জ্যাকলিন নিজে এ কথা অস্বীকার করে দিয়েছেন| তিনি রিয়ালিটি শোয়ের বিচারক হতে চেয়েছেন কারণ এতে অনেক লোকের সংস্পর্শে আসা যায়| তবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এখনও তিনি সেই জায়গায় পৌঁছতে পারেননি| তাঁর ব্লকবাস্টার ছবিগুলো তাঁকে গ্ল্যামারাস ইমেজ দিয়েছে| কিন্তু তিনি আদৌ সেরকম নন| রিয়ালিটি শোয়ের মাধ্যমে তিনি সেটাই অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চান|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top