News Flash

  • Home
  • Uncategorized
  • বাস চালক ও কন্ডাক্টারের বদান্যতায় সংকটজনক এক কিশোর
Image

বাস চালক ও কন্ডাক্টারের বদান্যতায় সংকটজনক এক কিশোর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ আগষ্ট৷৷ বাস চালক ও কন্ডাক্টারের বদান্যতায় এক কিশোর যাত্রীর অবস্থা সংকটজনক হয়ে উঠেছে৷
attackসোমবার এসব ঘটনার মধ্যে এক ১৯ বছরের যুবকের খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন হবার ঘটনাটিও কম রোমহর্ষক নয়৷ জানা যায় কুমারঘাট থেকে আগরতলা যাবার পথে বিক্রম হালদার নামে ১৯ বছরের কিশোরটি আগরতলাগামী একটি বাসে চড়ে৷ কিন্তু সুইখ্যাবাড়ী এলাকায় এসে প্রাকৃতিক কার্য করার জন্য বাস থেকে নেমে পড়ে বিক্রম৷ কিন্তু বাসের চালক ও কন্ডাক্টর তাকে সুইখ্যাবাড়ী গভীর জঙ্গলে ফেলে রেখেই সেখান থেকে চাম্পট দেয়৷ জঙ্গলে প্রাকৃতিক কার্য করতে গিয়ে বিক্রম দিশেহারা হয়ে পড়ে৷ সে পথ হারিয়ে ফেলে৷ কারণ চারদিকে জঙ্গল আর পাহাড়৷ কিছুক্ষন পর সে পথ খুঁজে পায় এবং বাস তাকে না নিয়েই রওয়না দিচ্ছে দেখে বিক্রমও বাসের পেছনে পেছন ছুটতে থাকে৷ চিৎকার করতে থাকে৷ কিছুক্ষণ বাদে সে অজ্ঞান হয়ে পড়ে৷ কিন্তু বাস চালক সেদিকে কর্ণপাতই করেনি৷ বিষয়টি নজরে আসে টিএসআর জওয়ানদের৷ খবর দেওয়া হয় চাম্পাহাওড় থানায়৷ থানা বাবুরা বিক্রমকে নিয়ে আসে খোয়াই জেলক্কা সাহপাতালে৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে কুমারঘাটের ১৯ বছরের কিশোর বিক্রম মালাকার৷ সে নির্জন এলাকায় গিয়ে দিশেহারা হয়ে পড়ায় বাধে বিপত্তি৷ তার মধ্যে বাস চালক ও কান্ডাক্টরের বদান্যতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে বিক্রমের জন্য৷ ইতিমধ্যে পুলিশ বিক্রমের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে৷ সেখানকার গ্রাম প্রধানের সাথেও যোগাযোগ হয়েছে৷ সে সুস্থ হয়ে উঠলেই তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে৷ টিআর-০২-১২৭৮ নম্বরের বাসটির খোঁজ চালানো হচ্ছে৷ যে বাসের চালকও কন্ডাক্টর এমন অমানবিক কাজ করেছে যার ফলে একটি ১৯ বছরের কিশোর মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়েছে৷ এই কিশোরটি মানসিক ভারসাম্য হারিয়েও ফেলতে পারতো৷ এর জন্য দায়ী কে হতো? বর্তমানেও যে যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এমনটাও নয়৷ যদি এই ঘটনার প্রভাব তার ওপর পড়ে তবে এড দায়ভার কে নেবে? শীঘ্রই বাস চালক ও কান্ডাক্টরকে খোঁজ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জনগন৷ যাতে এমন ঘটনা দ্বিতিয়বার ঘটনোর কেউ ধৃষ্টতা না করতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top