কলকাতা, ১৭ আগস্ট (হি.স.) : তৃতীয় বিদেশি হিসাবে নাইজেরিয়ান ফুটবলার ড্যানিয়েল বিদেমিকে দলে নিচ্ছে মোহনবাগন| মোহনবাগানে যোগ দেওয়ার কথা স্বীকার
করেছেন এই নাইজেরিয়ান ফুটবলার | বিগত বেশ কয়েকবছর ধরে তিনি সিএফএল-এ খেলেছেন| ফলে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে|
বৃহস্পতিবার তিনি মোহনবাগানে যোগ দিচ্ছেন বলে নিজেই জানিয়েছেন এই নাইজেরিয়ান ফুটবলার ড্যালিয়েল বিদেমি | তিনি বলেন, কলকাতা ফুটবল লিগ শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে চুক্তি করা হয়েছে| তবে যদি কোচ এবং দলের কর্মকর্তারা আমার পারফরম্যান্সে খুশি হন, সেক্ষেত্রে আগামীদিনে এই চুক্তি বর্ধিত করা হবে|
দলীয় সূত্র থেকে জানা গেছে, এই নাইজেরিয়ান ফুটবলারকে পেতে কর্মকর্তারা বিশেষভাবে আগ্রহী| কারণ বিদেশি স্ট্রাইকার হিসাবে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও, বর্তমানে গোলকিপিং ছাড়া মাঠের যে কোনও পজ়িশনেই তিনি খেলতে পারেন|
তৃতীয় বিদেশি হিসাবে নাইজেরিয়ান ফুটবলার বিদেমিকে দলে নিচ্ছে মোহনবাগন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















