নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের স্ত্রীর কথোপকথন গোপনে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করা| এমন গুরুতর অভিযোগের কথা স্বীকার
করলেন ভিকে সিংয়ের স্ত্রী ভারতী সিং| পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দিল্লির বাসিন্দা| গোপনভাবে সে কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর কথোপকথন ভিডিও রেকর্ড করে রাখে| সেই রেকর্ড করা কথোপকথনকেই ব্ল্যাকমেলের অস্ত্র করে নেয় সে| ইতিমধ্যেই ভারতী সিং পুলিশের কাছে ঘটনার অভিযোগ দায়েরও করেছেন|
পুলিশ জানিয়েছে, প্রদীপ চৌহান নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে| ওই ব্যক্তি ভিকে সিংয়ের পারিবারিক সূত্রে পরিচিত| গত ৬ আগস্ট তাঁর সঙ্গেই একটি কথোপকথনের ভিডিও রেকর্ড করে প্রদীপ চৌহান| এরপর সেই রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে সে| ব্ল্যাকমেল থেকে মুক্তির জন্য ভারতী সিংয়ের থেকে ২ কোটি টাকার দাবি করা হয় বলে অভিযোগ| ভিডিওর মাধ্যমে ভিকে সিংয়ের মানহানি করার হুমকিও দেওয়া হয়| এছাড়া রিভলভর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে| ভারতী সিং জানিয়েছেন, ভিডিওতে কি আছে তা তিনি জানেন না| তবে প্রদীপের নামে জাল ভিডিও বানানোর অভিযোগও দায়ের করেছেন তিনি|
ভিকে সিংয়ের স্ত্রীকে ব্ল্যাকমেল, অভিযোগ দায়ের পুলিশের কাছে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















