রায়পুর, ১৬ আগস্ট (হি.স.) : মঙ্গলবার ছত্তিসগড়ের নিরাপত্তারক্ষীর যৌথ বাহিনীর গুলিতে মারা গেল জন মিলিতিয়ার মাও
যোদ্ধা অর্জুন| এদিন সকালে চান্দমেতার জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়| স্থানীয় ছন্দমেতা জঙ্গলের সীমানা ঘেঁষে রয়েছে ওড়িশার তুলসী গ্রাম| এই গ্রাম মাও অধু্যষিত এলাকা হিসাবেই পরিচিত| ওই সীমানা দিয়েই মাওবাদীরা ঢুকে পড়ে হামলা চালায়| এই অঞ্চলেই মাওবাদীদের রুখতে গত ১০ জুলাই থেকে জেলা রিজার্ভ গ্রুপ ও স্পেস্যাল টাস্ক ফোর্স একযোগে অপারেশন চালাচ্ছিল| এদিন সকালে নিরাপত্তারক্ষীদের এই দল জঙ্গলে টহল দেওয়ার সময় মাওবাদীরা হামলা চালায়| এরপরেই প্রত্যাঘাত করে নিরাপত্তারক্ষীরা| কিছুক্ষণের মধ্যেই গুলির লড়াই ব্যাপকভাবে শুরু হয়| প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই গুলির লড়াইয়ে মারা যায় অর্জুন নামের ওই মাওবাদী|
ছত্তিসগড়ে যৌথ বাহিনীর গুলিতে মাও নেতার মৃতু্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















