শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): স্বাভাবিক ছন্দে ফেরার নামই নিচ্ছে না কাশ্মীর উপত্যকা| বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ ও
প্রশাসনিক কারফিউয়ের জেরে এখনও অচলাবস্থা অব্যাহত ভূস্বর্গে| বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপনও| মঙ্গলবার বদগাম জেলায় আরও ৫ জন বিক্ষোভকারীর মৃতু্য হয়েছে| হিজৱুল মুজাহিদিন কম্যান্ডার ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকে শুরু হওয়া হিংসায়, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩| সোমবারও এক যুবকের মৃতু্য হয়েছিল সেখানে|
মঙ্গলবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার মাগাম এলাকায় প্রতিবাদে সোচ্চার হয়ে রাস্তায় নামে বিক্ষোভকারীরা| তাঁরা পুলিশকে লক্ষ্য ইট ছুড়তে থাকে| উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে মৃতু্য হয় ৫ জন বিক্ষোভকারীর| আহত হয়েছেন অন্তত ১৫ জন|
ইতিমধ্যেই বিচ্ছিন্নতাবাদীরা বনধের সময়সীমা ১৮ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে| হামলায় এখনও পর্যন্ত চার হাজার পুলিশ কর্মী ও জওয়ান আহত হয়েছেন| তাই ১০ জেলা জুড়ে কারফিউ জারি রেখেছে প্রশাসন| ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই তপ্ত কাশ্মীর| অশান্ত ভূস্বর্গে টানা ৩৯ দিন ধরে অচলাবস্থা বজায় রয়েছে
কাশ্মীরে অচলাবস্থা অব্যাহত, মৃতু্য আরও ৫ বিক্ষোভকারীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















