News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে অচলাবস্থা অব্যাহত, মৃতু্য আরও ৫ বিক্ষোভকারীর
Image

কাশ্মীরে অচলাবস্থা অব্যাহত, মৃতু্য আরও ৫ বিক্ষোভকারীর

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): স্বাভাবিক ছন্দে ফেরার নামই নিচ্ছে না কাশ্মীর উপত্যকা| বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ ও J&Kপ্রশাসনিক কারফিউয়ের জেরে এখনও অচলাবস্থা অব্যাহত ভূস্বর্গে| বিপর‌্যস্ত স্বাভাবিক জীবনযাপনও| মঙ্গলবার বদগাম জেলায় আরও ৫ জন বিক্ষোভকারীর মৃতু্য হয়েছে| হিজৱুল মুজাহিদিন কম্যান্ডার ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকে শুরু হওয়া হিংসায়, এখনও পর‌্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩| সোমবারও এক যুবকের মৃতু্য হয়েছিল সেখানে|
মঙ্গলবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার মাগাম এলাকায় প্রতিবাদে সোচ্চার হয়ে রাস্তায় নামে বিক্ষোভকারীরা| তাঁরা পুলিশকে লক্ষ্য ইট ছুড়তে থাকে| উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে মৃতু্য হয় ৫ জন বিক্ষোভকারীর| আহত হয়েছেন অন্তত ১৫ জন|
ইতিমধ্যেই বিচ্ছিন্নতাবাদীরা বনধের সময়সীমা ১৮ আগস্ট পর‌্যন্ত বাড়িয়ে দিয়েছে| হামলায় এখনও পর‌্যন্ত চার হাজার পুলিশ কর্মী ও জওয়ান আহত হয়েছেন| তাই ১০ জেলা জুড়ে কারফিউ জারি রেখেছে প্রশাসন| ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই তপ্ত কাশ্মীর| অশান্ত ভূস্বর্গে টানা ৩৯ দিন ধরে অচলাবস্থা বজায় রয়েছে

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top