News Flash

  • Home
  • Uncategorized
  • দুই মাছ ব্যবসায়ীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত সোনামুড়া
Image

দুই মাছ ব্যবসায়ীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত সোনামুড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে পাইকারি মাছ ব্যবসায়ীকে রক্তাক্ত করল খুচরো মাছ ব্যবসায়ী৷ জখম পাইকারি মাছ ব্যবসায়ী মজল হক৷ রবিবার সকালে সোনামুড়া মাছ বাজারে এই রক্তারক্তি কান্ড ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ মজিল বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্ত খুচরো মাছ ব্যবসায়ী ঘটনার পর থানায় attackগিয়ে আত্মসমর্পণ করেছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মজিলের সঙ্গে ব্যবসা করে আসছে খুচরো মাছ ব্যবসায়ী৷ ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলিছল৷ রবিবার সকালে খুচরো ব্যবসায়ী মাছ আনার জন্য মজিলের দোকানে যায়৷ তখন মজিল টাকা মিটিয়ে দেওয়ার জন্য খুচরো ব্যবসায়ীকে বলেন৷ এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়৷ দুজনে হাতাহাতিতে লিপ্ত হয়৷ কেসময় উত্তেজিত হয়ে খুচরো ব্যবসায়ী সামনে থাকা ধারানো দা দিয়ে মজিল হককে আক্রমণ করে৷ ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মজিল হক৷ অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসলে খুচরো ব্যবসায়ী বাজার থেকে কেটে পড়ে৷ সে সরাসরি সোনামুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং রক্তাক্ত অবস্থায় মজিল হককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top