News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা ব্যানার্জি মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ঃ বিজন ধর
Image

মমতা ব্যানার্জি মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিবেকানন্দ ময়দানে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মিথ্যার বেসাতি করেছেন বলে অভিযোগ করেছে সিপিআইএম৷ বুধবার সিপিআইএম রাজ্য কার্য্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, রেল নিয়ে মমতা ব্যানার্জি যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা৷ রেলের ক্ষেত্রে তার কোন ভূমিকাই ছিল না৷ বরং তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ত্রিপুরার রেল প্রকল্প আরো দু’বছর পিছিয়ে দিয়েছেন৷ কংগ্রেস ও বিজেপি কোন সরকারেরই রেল ত্রিপুরায় নিয়ে আসার ক্ষেত্রে কোন অবদান নেই৷ বিজনবাবু বলেন, কেন্দ্রে যখন কংগ্রেসী সরকার তৈরি হয়েছে তখনই সাব্রুম পর্যন্ত রেলের অনুমোদন মিলেছে৷
রেল নিয়ে নাচানাচি হচ্ছে বলে মমতা ব্যানার্জি যা বলেছেন তা রাজ্যের মানুষের আনন্দ উল্লাস ও রাজ্যের জনগণকে অপমান করার সামিল বলে তিনি উল্লেখ করেন৷ পশ্চিমবঙ্গের মতো একটি বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এধরনের কথা শোভা পায় না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ ১৯৯২ সালে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার পুনপ্রতিষ্ঠিত হওয়া সম্পর্কে মমতা ব্যানার্জি যে যুক্তি দাঁড় করিয়েছেন তাও ঠিক নয়৷ তিনি বলেছেন গোপনে গোপনে কংগ্রেসের সঙ্গে আঁতাত করা হয়েছে৷ তা সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন বিজনবাবু৷ পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন নিয়েও তিনি মিথ্যা তথ্য দিয়েছেন বলে উল্লেখ করেন বিজন ধর৷ মমতা ব্যানার্জি বলেছেন গত ৫ বছরে পশ্চিমবঙ্গে ৪১টি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করেছেন৷ এই দাবি খারিজ করে দিয়ে বিজনবাবু বলেন, যেসব সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে সেগুলি বামফ্রন্ট সরকারের আমলেই হয়েছে৷ এবিষয়ে মমতা সত্যি কথা বলার সাহস দেখাতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন৷ মমতা ব্যানার্জি রাজ্যে এসে মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে সিপিআইএম অভিমত ব্যক্ত করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top