অমৃতসর, ১০ আগস্ট (হি.স.) : দেশের মাটিতে বড়সড় নাশকতার ছক এবার ভেস্তে দিল পাঞ্জাব পুলিশ| ৱুধবার হোশিয়ারপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে| ধৃত তিন জনের কাছ থেকে তিনটি পিস্তল, গুলিসহ একডজন ৱুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ|
এবছর ২ জানুয়ারি পাঠানকোটে হামলা চালায় পাক জঙ্গিরা| মারা যান সাত জওয়ান| এই হামলার পিছনে জয়েশ-ই-মহম্মদের হাত ছিল বলে দাবি ভারতের| সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছে, ভারত সীমান্ত লাগোয়া পাকিস্তানের পাঞ্জাবে ঘাঁটি গড়েছে লস্কর ও জয়েশ জঙ্গিরা| সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে কয়েকশো জঙ্গি| পাক সেনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে এইসব জঙ্গিরা| পাঠানকোটের ধাচে তারা ফের হামলার ছক কষছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে|
হোশিয়ারপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















