News Flash

  • Home
  • Uncategorized
  • ভিডিও কনফারেন্সে কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের এক নম্বর চুল্লির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

ভিডিও কনফারেন্সে কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের এক নম্বর চুল্লির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুড়ানকুলাম, ১০ আগস্ট (হি.স.) :  অবশেষে উদ্বোধন হল তামিলনাড়ুর কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের এক নম্বর চুল্লির| ৱুধবার  ভিডিও কনফারেন্সে এই চুল্লির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভারত-রুশ যৌথ উদ্যোগে নির্মিত এই চুল্লির উদ্বোধনে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা| এদিন নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন মোদী| এদিন অনুষ্ঠানের শুরুতে জয়ললিতাকে তামিল ভাষায় এবং পুতিনকে রুশ ভাষায় অভিবাদন জানান মোদী| তিনি জানান, ভারতে দূষণমুক্ত বিদু্যত্ উপাদনের ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করতে চলেছে | এই প্রসঙ্গে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কেরও ভূয়সী প্রশংসা করেন মোদী| প্রধানমন্ত্রী বলেন, আমি বরাবরই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে মর‌্যাদা দিয়ে এসেছি| আর সেই বন্ধুত্বের চরম নিদর্শন হল এদিনের কুড়ানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেএনপিপি) প্রথম ইউনিট| মস্কো থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন পুতিন| তিনি জানান, এটা সকলের কাছেই বড় ঘটনা| তিনি বলেন, এই পরমাণু চুল্লিতে সর্বাধুনিক রুশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে| তিনি যোগ করেন, কুড়ানকুলাম স্রেফ একটি পরমাণু বিদু্যত্  চুল্লি নির্মাণ নয়| ভারতের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করে নিতে পেরে গর্বিত রাশিয়া| চেন্নাই থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা| তিনি জানান, এই প্রকল্পের বাস্তবায়ণে তিনি বরাবর সহমত পোষণ করে এসেছেন| তিনি বলেন, তামিলনাড়ুর মতো দ্রুত প্রগতিশীল রাজ্যের পরমাণু শক্তিরই প্রয়োজন|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top