News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী ও শাশুড়ির প্ররোচনায় বিষপানে আত্মহত্যা গৃহবধূর
Image

স্বামী ও শাশুড়ির প্ররোচনায় বিষপানে আত্মহত্যা গৃহবধূর

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বোধজংনগর থানাধীন নোয়াগাঁওয়ের মেঘলী পাড়ায় স্বামী ও শাশুড়ির প্ররোচনায় রোগগ্রস্ত এক গৃহবধূ আত্মহত্যা করেছে৷ গৃহবধূটির নাম রেখা সরকার৷ স্বামীর নাম দীপঙ্কর সরকার৷ রেখার বাপের  বাড়ি তেলিয়ামুড়ায়৷ প্রায় সাত বছর আগে দীপঙ্কর সরকারের সঙ্গে তার বিয়ে হয়েছিল৷ তাদের একটি সন্তানও রয়েছে৷ রেখা অসুস্থ হওয়ায় সন্তানটি তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ এদিকে, তার স্বামী ও শাশুড়ি গৃহবধূর উপর নির্যাতন চালাচ্ছিল৷ এমনকি গৃহবধূকে আত্মহত্যা করতেও প্ররোচিত করছিল৷ এদিকে রোগযন্ত্রণা, অন্যদিকে স্বামী ও  শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা যায়নি৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রসঙ্গত, রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে৷ কখনো তা বাড়ির চার দেওয়ালের বাইরে আসছে, আবার কখনো আসছেনা৷ এই সামাজিক ব্যাধি দূর করতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top