News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে ছাত্রী অপহৃত
Image

প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে ছাত্রী অপহৃত

kidnapনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট৷৷ প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে সুকলছাত্রীকে অপহরণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরতলীর উত্তর বাধারঘাট এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে ১৪ বছর বয়সী ঐ সুকলছাত্রী প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার সময় জয় দেব সহ আরও  দুই যুবক পথ আটক করে৷ ঐ ছাত্রীকে সেখান থেকে তুলে নিয়ে যায় কোন এক অজ্ঞাত স্থানে৷ এদিকে, অপহৃত কিশোরীর পরিবারের তরফ থেকে জয় দেব এর বিরুদ্ধে আগরতলা পশ্চিম মহিলা থানায় একটি মামলা করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ৷ আশঙ্কা করা হচ্ছে প্রণয়ের সূত্র ধরেই এই অপহরণের ঘটনা ঘটেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top