News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত চারজন
Image

পৃথক দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত চারজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুঙ্গিয়াকামীর ৩৪ মাইল এলাকায়৷ ঘটনার বিবরনে জানা গেছে, মুঙ্গিয়াকামী থানাধীন ৩৪ মাইল এলাকায় জাতীয় সড়কে কমান্ডার জীপ ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় ৩ জন যাত্রী৷ টিআর-০১-৪৩৪৬ নম্বরের এখটি কমান্ডার জীপ যাত্রী নিয়ে মুঙ্গিয়াকামী যাচ্ছিল৷ অপর দিক থেকে ধেঁয়ে আসছিল একটি লরি৷ এই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় প্রদীপ দেববর্মা (৩০), রথীন্দ্র দেববর্মা (২৮) এবং উন্নতি রিয়াং (২৮)৷ দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷
তবে আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ পুলিশ দুটি গাড়ী আটক করেছে৷ কিন্তু চালক ফেরার৷ অপরদিকে সোমবার সকাল ১০টা নাগাদ আর ও একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশু৷ জানা গেছে তেলিয়ামুড়া থানাধীন ত্রিশা বাড়িস্থিত এলাকার বাসিন্দা টিএসআর জওয়ান সুজিত দেববর্মা তার টি আর-০-২বি-১৫৯৯ নম্বরের বাইক নিয়ে তেলিয়ামুড়া বাজারে আসার পথে এক শিশুকে ধাক্কা দেয়৷ এতে গুরুতর আহত হয় মৌসুমী রায় (০৪) নামে এক শিশু৷ পরে আহত মৌসুমীকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য৷ তেলিয়ামুড়া থানার পুলিশ বাইকটিকে ও চালক সুজিত দেববর্মাকে আটক করে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top