News Flash

  • Home
  • Uncategorized
  • নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতী যুবক
Image

নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই৷৷ নিজ ঘরেই আত্মঘাতী বছর তিরিশের এক বিবাহিত যুবক৷ ঘটনা খোয়াই থানাধীন তবলাবাড়ি গ্রামের সুকান্ত পল্লী এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল নয়টা নাগাদ স্থানীয় প্রণয় তাঁতি নামে ঐ যুবক কাজকর্ম সেরে বাড়িতে আসে৷ প্রণয় বাড়িতে আসার পর তার স্ত্রী কাজে চলে যায়৷ কিছুক্ষণ পর প্রণয় তাঁতি তার ভাগ্ণে থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় এবং ভাগ্ণেকে বিকেল নাগাদ সাইকেলটি নিয়ে যাবার জন্য বলে৷ কিন্তু বিকেলে যখন ভাগ্ণে তার মামা প্রণয় তাঁতির বাড়িতে আসে সাইকেল নেওয়ার জন্য, তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়৷ অনেক ডাকাডাকির পরও যখন দরজা খুলেনি বলে জানালা দিয়ে উঁুকি দিতেই হতচকিত হয়ে পড়ে ভাগ্ণে৷ দেখা যায় প্রণয় তাঁতি নামে ঐ যুবক ঘরের ভেতরই ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ ভাগ্ণের চিৎকার চেঁচামেচিতে জড়ো হয় এলাকাবাসী৷ খবর পৌঁছে খোয়াই থানায়৷ রবিবার রাত দশটা নাগাদ খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং  ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়৷ জানা যায় এর আগেও প্রণয় তাঁতি আত্মহতার চেষ্টা করেছে৷ উল্লেখ্য তবলাবাড়ি গ্রামের সুকান্ত পল্লী এলাকায় বিশেষ করে তাঁতি সম্প্রদায়ের বাস৷ এর মধ্যে অধিকাংশ পরিবারই দরিদ্র অংশের৷  আর এই সুযোগেই এলাকায় বিভিন্ন রকমের অসামাজিক কাজ হয়৷ একের পর এক ঘটনা লেগেই আছে এলাকায়৷ এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top