News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক
Image

নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক

rapelogoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ করেছে শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়া থানার অধীন কুকিছড়ায়৷ ধর্ষণের শিকার হওয়া ঐ নাবালিকা সুকলছাত্রীর তরফে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা করা হয়েছে৷ এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷ সংবাদে প্রকাশ, মঙ্গলবার বিকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা সিপিএম নেতা অমল বৈদ্য (৪৩) প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায়৷ তখন বাড়িতে অভিভাবকরা কেউই ছিলেন না৷ নির্জনতার সুযোগ নিয়ে ঐ ব্যক্তির নাবালিকা মেয়ের উপর ঝাপিয়ে পড়ে এবং ধর্ষণ করে৷ পরে ঐ নাবালিকা চিৎকার চেচামেচি করলে অমল বৈদ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এই ব্যপারে বিলোনীয়া মহিলা থানায় ভারতীয় দন্ডবিধির ৩৭৬/৫১১/ ৫০৬ ধারায় মামলা হয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার এসআই স্বপ্ণা ভৌমিক জানিয়েছেন অভিযুক্ত ঘটনার পরপরই পালিয়ে আত্মগোপন করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top