নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ করেছে শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়া থানার অধীন কুকিছড়ায়৷ ধর্ষণের শিকার হওয়া ঐ নাবালিকা সুকলছাত্রীর তরফে বিলোনীয়া মহিলা থানায় একটি মামলা করা হয়েছে৷ এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷ সংবাদে প্রকাশ, মঙ্গলবার বিকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা সিপিএম নেতা অমল বৈদ্য (৪৩) প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায়৷ তখন বাড়িতে অভিভাবকরা কেউই ছিলেন না৷ নির্জনতার সুযোগ নিয়ে ঐ ব্যক্তির নাবালিকা মেয়ের উপর ঝাপিয়ে পড়ে এবং ধর্ষণ করে৷ পরে ঐ নাবালিকা চিৎকার চেচামেচি করলে অমল বৈদ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এই ব্যপারে বিলোনীয়া মহিলা থানায় ভারতীয় দন্ডবিধির ৩৭৬/৫১১/ ৫০৬ ধারায় মামলা হয়েছে৷ তদন্তকারী পুলিশ অফিসার এসআই স্বপ্ণা ভৌমিক জানিয়েছেন অভিযুক্ত ঘটনার পরপরই পালিয়ে আত্মগোপন করেছে৷
নাবালিকা সুকলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















