News Flash

  • Home
  • Uncategorized
  • অশালীন কার্যকলাপে বিষিয়ে উঠছে কৈলাসহরের রীবন্দ্র পার্ক, কর্তৃপক্ষ নীরব দর্শক
Image

অশালীন কার্যকলাপে বিষিয়ে উঠছে কৈলাসহরের রীবন্দ্র পার্ক, কর্তৃপক্ষ নীরব দর্শক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ জুলাই৷৷ কৈলাসহর রবীন্দ্রপার্কে অসময়ে কিছু সুকল কলেজের ছাত্রছাত্রীদের টাইমপাস করতে দেখা যায়৷ সাধারণ  মানুষের চোখে পড়লেও কেউ কিছু বলেনি৷ কারণ অভিভাবকের চোখে ধুলো দিয়ে সুকলের নাম করে সুকলের পোশাক কোন সময় পোশাক ছাড়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রী কবতুরের জোড়ার মতো বসে বসে জীবন কাহিনির কথা বলে৷  এবং কিছু  মানুষের চোখে পড়েছে যা বলা যায় না৷  গত বছর জনসমক্ষে এই দৃশ্য আনলে দীর্ঘদিন বন্ধ থাকে৷  আজ কয়েক মাস ধরে মাঝে মধ্যে  এই দৃশ্য দেখা যায়৷ পার্ক তালাবন্দ থাকে, বিকাল চারটায় খোলা হয় সম্ভবত৷ কিন্তু দুপুরে সে পার্কে কি করে ঢুকে সে বিষয়ে অনেক কথা বলা হচ্ছে৷  পড়াশুনার নাম করে অভিভাবকের টাকা নষ্ট করে ঐ ছেলেমেয়ে জীবনটাকে যে বাঁকাপথে ফেলছে তা নিয়ে যদি অভিভাবকরা সজাগ না হন তবে তাদের সন্তানরা পড়াশুনা থেকে হারিয়ে যাবে৷ এমনি কথা বলছেন অনেকেই৷ এর পাশে মহকুমা সদর কার্যালয়৷ জেলা ও মহকুমা আদালত জনবহুল এলাকা তার মধ্যে যদি এই দৃশ্য দেখা যায় তবে জনবহুল এলাকা ছাড়া অন্যান্য এলাকায় হয়ত আর বেশি সময় নষ্ট করেন ছেলেমেয়েরা৷ যার ফলে অভিভাবকরা মাঝে মধ্যে সুকলে এসে দেখিয়ে যান যে তাদের ছেলেমেয়ে কি সুকলে গিয়েছে৷ যদি সঠিক নজরদারি না নেন তবে অভিভাবকরা আগামী দিনে ছেলেমেয়েদের নিয়ে বিপদের সম্মুখীন হতে পারেন৷ পার্কে পুলিশি নজরদারি প্রয়োজন বলে মনে করেন জনসাধারণ৷ এর মূল কারণ বিকালে অনেক শিশু আসে খেলাধূলা করতে ঐ সময়েও কিছু কপোত কপোতী এসে অশালীন কাজকর্ম করছে৷ সে পার্কে যাতে এই দৃশ্য না থাকে তার ব্যবস্থা করার দাবি  উঠে আসছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top