News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে বিদ্যুৎ বিভ্রাট চরমে, নাজেহাল গ্রাহকরা
Image

চড়িলামে বিদ্যুৎ বিভ্রাট চরমে, নাজেহাল গ্রাহকরা

Electric Plugনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ জুলাই ৷৷ অনেকদিন যাবৎ সিপাহীজলা জেলায় অন্তর্গত চড়িলামে বিদ্যুৎ বিভ্রাট চরমে উঠছে৷ গত ফেব্রুয়ারী মাসে যখন ভারতীয় ক্রিকেট ম্যাচের সেমিফাইনাল খেলা চলছিল তখন চড়িলাম এলাকায় সাধারন নাগরিক ও ব্যবসায়ীরা মিলে জাতীয় সড়ক অবরোধ ফলে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে পড়েছিল কয়েকজন ব্যবসায়ী ও এলাকার সাধারন নাগরিকরা৷ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সাধারন মানুষ এমন নাজেহাল হয়ে পড়ছে৷ যদিও স্বর্ণযোগে এখন চড়িলাম বাজারে একটি বিদ্যুৎ অফিস, আছে তাও বন্ধ হয়ে যায় সন্ধে পাঁচটায় পূর্বেই৷ যদি  বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কোন দুর্ঘটনা ঘটে বিদ্যুৎতের সংযোগ ছিন্ম করার কেউ থাকেনা এই অফিসে৷ নাম মাত্র এই বিদ্যুৎ অফিস৷ কাজের কাজ কিছুই হচ্ছে না এতে সাধারন মানুষ আরও বেশি ভোগছে বিভিন্ন সুকলে এমন চলছে পরীক্ষা তার উপর বিদ্যুৎ বিভ্রান্তি৷ এই নিয়েই এখন চড়িলামবাসীরা আছে৷ এতে প্রশাসনের কি আসে যায়৷ বহুবার স্থানীয় মানুষ বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসে চড়িলামের এই দুঃখের কাহিনী জানাতে জানাতে একেবারে নাজেহাল৷ শুধু বিদ্যুৎ বিভ্রাট বলতে হয়তো ভুল হবে, তায় পাশাপাশি জলের জন্যও দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যুৎতের জন্য৷ জনগন ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেছেন জল, বিদ্যুৎ পূর্ত্ত, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সেবকরা ব্রত করে নিয়েছেন উনারা কোন পরিষেবা হয়তো সাধারন মানুষকে দেবেন না৷ কারন হিসাবে জনগনের অভিমত বর্তমানে জামা পাল্টানোর অভ্যাস নেতা আলাদের পথ অনুসরন করাই ঐসব সেবকদের বদ উদ্দেশ্যে৷ এর মধ্যে আজ তিন-চার দিন যাবৎ চড়িলামে সন্ধ্যে ৫টায় পর থেকেই ১২ ঘন্টার জন্য বন্ধ হয়ে থাকে বিদ্যুৎ৷ কারন জানতে গেলে বোঝিয়েদেন কোন এক জায়গায় ফল্টের কারনে বিদ্যুতের লেন্ড টিকানো যাচ্ছেনা৷ তা বোঝিয়ে ৫টার পূর্বেই বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে শ্রমিকরা চলে যায়৷ শুধু বিদ্যুৎ বিভ্রান্তির কারনে ঘটছে বিভিন্ন রকম উশ্বৃঙমলতা ও চুরি, হওয়ার মতো কিছু অসামাজিক কাজ৷ প্রতি নিয়ত বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top