News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রান্সে জঙ্গীদের ট্রাক পিষে মারল ৮৪ জনকে
Image

ফ্রান্সে জঙ্গীদের ট্রাক পিষে মারল ৮৪ জনকে

ACCIDENTনিস, নয়াদিল্লী, ১৫ জুলাই৷৷ জাতীয় উৎসবের দিন ভয়াবহ জঙ্গি হামলা রক্তাক্ত হল ফ্রান্সের নিস শহর৷ একেবারে নজিরবিহীন কৌশলে হামলা চালাল জঙ্গিরা৷ নিস শহরে বাস্তিল দিবসের জমায়েতের মধ্যে ট্রাক নিয়ে ঢুকে পড়ে পিষে দেওয়া হল বহু নিরীহ মানুষকে৷ এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৪ জন৷ আহতের সংখ্যা ৫০-এরও বেশি৷ মৃতের সংখ্যা এখনো বেড়েই চলেছে৷ ভয়াবহ এই হামলার দায় এখনো পর্যন্ত স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন৷ উল্লেখ্য, বৃহস্পতিবার আইএসআইএল-এর মুুখপাত্র আমাক জানিয়েছিল, মার্কিন যৌথ বাহিনীর বিমান হামলায় মৃত্যু হয়েছে ইসলামিক স্টেট অফ ইরাক ও লেভান্ট (আইএসআইএল)-এর শীর্ষ কমান্ডার আবু ওমর আলশিশানির৷ এই হামলা তার বদলা কি না তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে৷
বাস্তিল দিবসের প্যারেডে অংশ নিতে নিস শহরে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ৷ সেখানেই আতশবাজির প্রদর্শনী উপভোগ করছিলেন তারা৷ সে সময় প্রায় ৮০ কিলোমিটার বেগে ধেয়ে এসে জমায়েতের মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরক ও অস্ত্রবোঝাই একটি ট্রাক৷ ট্রাকটি থেকে এলোপাথারি গুলি চালানো হয় উপস্থিত জনতার উপরে৷ প্রায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তার মানুষকে নির্বিচারে পিষে দেয় ট্রাকটি৷ এই ঘটনায় এখনো পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৫০-এরও বেশি নিরীহ মানুষ৷ ঘটনার পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলা জরুরি বৈঠক ডাকেন৷ যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি৷ জঙ্গি হামলার নিন্দা করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্সকে তার জাতীয় দিবসে আঘাত করা হল৷ জঙ্গি হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷ এই ঘটনায় কোনো ভারতীয়ের হতাহতের খবর নেই৷
এদিকে, ফ্রান্সে ফের জঙ্গি হানার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী মোদি৷ হামলার খবর পাওয়ার পর তিনি তীব্র নিন্দা করে বলেন, আমরা ফ্রান্সের পাশে আছি৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই৷ তিনি আরো বলেন, আশা করি দ্রুত ক্ষত সারিয়ে উঠবে ফ্রান্স৷ এই দুঃখের সময় ফরাসি ভাই বোনদের পরিবারের পাশে রয়েছে ভারত৷ উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস চলাকালীন ভিড়ের মধ্যে ঢুকে হত্যালীলা চালাল আততায়ীরা৷ ফের রক্তাক্ত হয়ে ওঠে ফ্রান্স৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৪ জনের৷ আর আহতের সংখ্যা ১২০ মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে৷ মৃতদের মধ্যে বহু শিশুও রয়েছে৷
ফ্রান্সে জঙ্গিহানার নিন্দা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও৷ তিনি বলেন, এ আক্রমণ শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত৷ জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান কংগ্রেস সভানেত্রী৷
আট মাসের মাথায় ফের রক্তাক্ত ফ্রান্স৷ জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন বৃহস্পতিবার রাতে ফ্রান্সে দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জনতার উপর দ্রুতগতির ট্রাক হামলার ঘটনায় নারী শিশু সহ নিহতহয়েছেন অন্তত ৮৪ জন৷ এই হামলার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা৷
নিস হামলার ঘটনাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এক বিবৃতিতে তিনি জানান, ফ্রান্স আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ফ্রান্সের এ রকম দুঃখজনক ঘটনার সময় তাদের পাশে থেকে যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা৷
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ফ্রান্সের পাশে থাকবে জার্মানি৷
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটার বার্তায় বলেন, নিসে হামলার ঘটনায় কানাডাবাসী শোকাহত৷ হতাহতদের প্রতি গভীর সমবেদনা ও ফ্রান্সের জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি৷
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মের এক মুখপাত্র হামলার ঘটনাটিকে একটি ভয়াবহ ঘটনা উল্লেখ করে বলেন, আমরা শোকাহত ও উদ্বিগ্ণ৷
ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এক টুইটার বার্তায় বলেন, নিসে ভয়াবহ এ ঘটনায় আমরা শোকাহত৷ নিউইয়র্কের মেয়র বিল দে টুইটার বার্তায় বলেন, কান্ডজ্ঞানহীন আরো একটি হামলায় তিনি অসুস্থ বোধ করছেন৷ চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, চিন সব ধরনের সন্ত্রাসের বিরোধিতা করে৷ এছাড়া এ হামলার ঘটনায় শোক জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্ক, ব্রাজিলের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল তেমার, ল্যাতিন আমিরাকা এবং ব্যাটিকানের নেতারা৷
ফ্রান্সে দ্রতগতির ট্রাক হামলায় দেশটিতে আট মাস আগে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়৷ বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের ফ্রান্সে নিস শহরের উৎসবে দ্রুতগতির ট্রাক চালিয়ে ও এলোপাথারি গুলি করে নির্বিচার হত্যা চালানো হয়৷ এই ঘটনায় ইতিমধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা৷ আহতের সংখ্যা শতাধিক৷ হামলার তীব্র নিন্দা করেন ফ্রান্সপ্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ৷ তিনি বলেছেন, এটি নিঃসন্দেহে সন্ত্রাসী তৎপরতার অংশ৷
শেষ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া হয় ভাষণে ফ্রাঁসোয়া দেশে আট মাস আগে জারি করা জরুরি অবস্থায় মেয়াদ আরো তিন মাস বাড়ানোর ঘোষণা করেন৷ একই সঙ্গে পরিস্থিতি সামলা দিতে রিজার্ভ সেনা সদস্যদের তলবনড করেন তিনি৷ সে সঙ্গে মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ফ্রান্স প্রেসিডেন্ট৷ গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের থিয়েটার হল, ফুটবল স্টেডিয়াম সহ পৃথক তিনটি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা৷ হামলায় ১৪৭ জনের মৃত্যু হয়৷ প্রেসিডেন্ট ওলাদ বলেন, নতুন এ হত্যাযজ্ঞে দেশের মানুষ গভীরভাবে মর্মাহত৷ নারী ও শিশু সহ এ হত্যাকে নৃশংস মন্তব্য করে তিনি বলেন, এটা নিশ্চয়ই সন্ত্রাসীদের কাজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top