হাজো (অসম), ১২ জুলাই, (হি.স.) : গুয়াহাটির শহরতলি হাজো এলাকায় নিজের ঔরসজাত তিন বছরের সন্তানকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে রবি শইকিয়া নামের ব্যক্তি। কী কারণে নিজের সন্তানের গলা চেপে খুন করেছে রবি সে তথ্য এখনই জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, হাজোর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা রবি শইকিয়া এর আগে গতবছরের জানুয়ারিতে সে তার নিজের বোনকেও অনুরূপভাবে খুন করেছিল। সন্তানকে খুন করে নদীর জলে ফেলে ফেরার হয়ে গেছে রবি। তাকে খুঁজে বের করতে তালাশি শুরু করেছে পুলিশ।
বাবার হাতে খুন নিজের তিন বছরের সন্তান
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















