News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের খঁুটিতে ধাক্কা,খতম বাইক চালক
Image

বিদ্যুতের খঁুটিতে ধাক্কা,খতম বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ বণিক্য চৌমুহনী গতকাল রাতে বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম কৃষ্ণ দে৷ তার বাড়ি আর কে নগর এলাকাতেই৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ গতকাল রাতে বণিক্য চৌমুহনীতে বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ জানা যায়, বিয়ের অনুষ্ঠান থেকে বাইক নিয়ে বাড়িতে ফেরার সময় বণিক্য চৌমুহনীতে একটি বিদ্যুতের খঁুটিতে দ্রুতগামী বাইকের ধাক্কা লাগে৷  তাতে ঘটনাস্থলেই বাইক চালক কৃষ্ণ দে নামে ওই যুবকের মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী  এখানে ছুটে আসে৷ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ বাইক চালকের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top