News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএমে সাফাই কর্মীকে শ্লীলতাহানি করে মেরে হাড় ভাঙল নিরাপত্তা রক্ষী
Image

আইজিএমে সাফাই কর্মীকে শ্লীলতাহানি করে মেরে হাড় ভাঙল নিরাপত্তা রক্ষী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ আবারও আইজিএম হাসপাতালে মহিলার শ্লীলতাহানির ঘটনা৷ হাসপাতালেরসাফাই কর্মীকে মারধরের অভিযোগ উঠল বেসরকারি এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে৷ ঘটনা রবিবার৷ অভিযুক্ত অনিমেষ মজুমদারের নামে পুলিশে অভিযোগ জানানো হলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷  ২দিন আগে এক রোগীনির  আত্মীয়কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল৷ এনিয়ে ধুন্ধুমার কান্ড ঘটে যায় হাসপাতালে৷ নির্যাতিতার অভিযোগে গণধোলাইয়ের শিকার হতে হয় এক যুবককে৷ এবার এক সাফাই কর্মী শ্লীলতাহানির শিকার হল আইজিএম হাসপাতালে৷ ঘটনা রবিবার সকালে৷ অভিযোগ উঠে বিশাল সিকিউরিটি সার্ভিস নামে এক বেসরকারি নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম অনিমেষ মজুমদার৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে সাফাইকর্মীরা তাদের কাজে যোগ দিয়ে নিয়মিত সাফাই কাজ শুরু করেন৷ এনিয়ে অনিমেষ মজুমদারের সাথে কথা কাটাকাটি হয়৷ এরপরই অনিমেষ দুজনকে মারধর করে বলে অভিযোগ৷ প্রতিবাদে সাফাই কর্মীরা কর্ম বিরতিতে সামিল হন৷ এক সময় বিক্ষোভ দেখান৷ বিষয়টি জানানো হয় হাসপাতালের সুপার এবং পুলিশে৷ নামধাম জানিয়ে অভিযোগও জানানো হয়৷  কিন্তু তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ এদিকে, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মহিলাদের আরো অভিযোগ প্রায়সই সে তাদের নানাভাবে বিরক্ত করত৷ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ তবে পর পর দ্বিতীয় বার মহিলা নির্যাতিতা হওয়ার ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top