ঢাকা, ৭ জুলাই (হি.স.): ঈদে নমাজ না পড়ে যারা খুন করে, তারা মুসলিম নয়| কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার কড়া নিন্দা করে এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঈদের নমাজ চলাকালীন জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে বাংলাদেশের কিশোরগঞ্জ| কিশোরগঞ্জের শোলাকিয়ায় একটি দরগার বাইরে ঈদের জমায়েতে এই বিস্ফোরণ ঘটে| ভয়াবহ এই হামলায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃতু্য হয়েছে| মৃতদের মধ্যে রয়েছেন জাহিরুল নামে এক পুলিশকর্মী| আহত হয়েছেন মোট ১১ জন| এই হামলার কড়া নিন্দা করে হাসিনা বলেছেন, ‘ঈদের দিন নমাজ পড়তে না গিয়ে যারা পুলিশের ওপর হামলা চালায় আর মানুষ খুন করে, তারা কোনও দিন ইসলাম ধর্মে বিশ্বাস করে না|’
বৃহস্পতিবার গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন হাসিনা| জঙ্গি ও সন্ত্রাসবাদের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা সন্ত্রাসীই| জঙ্গিরা জঙ্গিই| এদের কোনও ধর্ম নেই, দেশ নেই| জঙ্গি আর সন্ত্রাসী হিসেবেই এরা দেশের মানুষের কাছে ও আন্তর্জাতিক পর্যায়ে ঘৃণিত| এদের ঠাঁই জাহান্নামে হবে| এরা কোনওদিন বেহেশত পাবে না| এটা কুরআন শরিফেরই বিধান| কারণ, নিরীহ ও নিরস্ত্র মানুষকে হত্যা করা কুরআন সমর্থন করে না|’ শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশবাসীকে আশ্বস্ত করতে চাই| আমরা আপনাদের পাশে আছি| আমি সব হারিয়েছি| আমার কিছু হারাবার নেই| দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছি| এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাব| মানুষকে একটা উন্নত জীবন দেব| শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে|
সন্ত্রাসীদের ঠাঁই জাহান্নামে হবে : শেখ হাসিনা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















