ভিলওয়াড়া (রাজস্থান), ৭ জুলাই (হি.স.): রাজস্থানে ট্র্যাক্টর ট্রলি এবং একটি ট্রেলারের ধাক্কায় প্রাণ হারালেন ১৩ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন| ৱুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার মাওলা চৌরাস্তায়| পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ৱুধবার রাতে গুর্জর গোপালপুরা গ্রামে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বেশ কয়েকজন| ট্র্যাক্টর ট্রলি চেপে বাড়ি ফেরার সময় মাওলা চৌরাস্তায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনাটি| নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটিকে সজোরে ধাক্কা মারে একটি ট্রেলার|
ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন| পরে স্থানীয় হাসপাতালে চারজনের মৃতু্য হয়| ৪০ জন আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক| খবর পাওয়া মাত্রই, আহতদের দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক| যান অতিরিক্ত জেলাশাসক (সদর) আনন্দী লাল বৈষ্ণব| জেলাশাসক ডাঃ টিনা কুমার হাসপাতালে অনেক রাত পর্যন্ত ছিলেন|
রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৩, আহত ৪০
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















