লন্ডন, ৭ জুলাই (হি.স.) : ব্রেক্সিটের কারণে এশিয়ার বাজারে বিভিন্ন ব্রিটিশ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তাদের মূলধন তুলে নেওয়ায় পাউন্ডের দাম কমে গেছে| গত তিন দশকে এই দর সর্বনিম্ন| পাশাপাশি জাপানি ইয়েন ডলারের বিপরীতে উঠে এসেছে | ১৯৮৫ সালের পর পাউন্ডের দরের এত বড় পতন আর হয়নি বলে জানিয়েছে মুদ্রাবাজার। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় এ প্রভাব ব্রিটিশ অর্থনীতিতে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের|
২৪ জুন ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ভোটার ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। অপরদিকে ‘ব্রেক্সিট’ বলে অভিহিত ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়া ক্যাম্পেইনের বিপক্ষে ভোট দেন ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ভোটার।ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হওয়ার পর ২৩ জুন রাত থেকেই দাম পড়তে শুরু করে ব্রিটিশ পাউন্ডের। সেই ধারা এখনও অব্যাহত।
ব্রেক্সিটের জের, কমেই চলেছে পাউন্ডের দাম
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















