News Flash

  • Home
  • Uncategorized
  • তদন্ত শেষ হলেই খুলে দেওয়া হবে গুলশানের হলি আর্টিজান বেকারি
Image

তদন্ত শেষ হলেই খুলে দেওয়া হবে গুলশানের হলি আর্টিজান বেকারি

Holy Artisan Bakeryঢাকা, ৭ জুলাই (হি.স.) : তদন্ত শেষ হলেই খুলে দেওয়া হবে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি| বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন গুলশান ডিপ্লোম্যাটিক জোনের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন| এদিন স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে সম্প্রতি জঙ্গি হামলার এ ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারির বাইরে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে| তদন্তের স্বার্থে বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে| শুধু এখানেই নয় গুলশান ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে| বাড়ানো হয়েছে টহল টিম ও ফোর্স|
১ জুলাই শুক্রবার রাতে ঢাকার কূটনৈতিক এলাকা বলে পরিচিত গুলশনের আর্টিসান বেকারিতে হামলা চালায় ৭ জঙ্গি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বহু বিদেশি। হামলায় ৮ ইতালীয়, ৭ জাপানি এবং এক ভারতীয় সমতে ২০ জন বিদেশিকে হত্যা করে জঙ্গিরা। পরে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর খতম হয় ৬ জঙ্গি। একজন ধরা পড়ে।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top