News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদের উত্সবে মাতোয়ারা গোটা দেশ, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

ঈদের উত্সবে মাতোয়ারা গোটা দেশ, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Presidentনয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): দেশের মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দেশবাসীকে ঈদ-উল-ফিতার-এর শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারিও| শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ‘আসুন খুশির ঈদে একে অপরের মধ্যে সদ্ভাব বিনিময় করি, দরিদ্রদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই| সৌভ্রাতৃত্ব ও একসঙ্গে থাকার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হই| ঈদ খুশি নিয়ে আসুক আমাদের জীবনে|’ রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘সকলকে ঈদের অভিনন্দন| বিশেষত ভারতবর্ষ ও পৃথিবীর সকল দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি|’
উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি| পবিত্র ঈদ আমাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক|’ অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘সকলকে ঈদের শুভেচ্ছা| এই উত্সব সমাজে শান্তির বার্তা নিয়ে আসুক|’ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদী|
পবিত্র রমজান মাসের পর বৃহস্পতিবারই খুশির ঈদ| উত্তর থেকে দক্ষিণ ঈদের উত্সবে মাতোয়ারা গোটা দেশ| দেশের নানা প্রান্তে এদিন সকাল থেকেই মসজিদগুলিতে নমাজ পাঠ করা হয়| যদিও, ৱুধবারই ঈদ পালিত হয়েছে জম্মু ও কাশ্মীর এবং কেরলে|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top