News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে সড়ক দুর্ঘটনা, হত ৩, আহত ২
Image

অসমে সড়ক দুর্ঘটনা, হত ৩, আহত ২

লংকা (অসম), ০৭ জুলাই, (হি.স.) : এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যুর পাশাপাশি দুজন গুরুতরভাবে আহত হয়েছেন লংকায়। গতকাল রাত প্রায় দুটো নাগাদ ঘটেছে। নিহতদের গৌতম মজুমদার, বাবুল দে এবং অমল দে জানা গেছে। অপরদিকে গুরুতরভাবে আহত দুজনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে খবর।
আজ সকালে এএস ০২ পি ০৩১৫ নম্বরের একটি ওয়াগন আর-এ করে এই পাঁচ যাত্রী লামডিং যাচ্ছিলেন। আচমকাই লংকার বামুনগাঁও এলাকায় ৫৪ নম্বর জাতীয় সড়কে গাড়িখানা উলটে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। তাঁরা মেঘালয়ের শিলং থেকে আসছিলেন বলে পুলিশের কাছে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্তদের বাড়ি ইত্যাদি সম্পর্কে এখনও কোনও খবর পায়নি পুলিশ।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top