News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৩, আহত ৪০
Image

রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৩, আহত ৪০

road acccident copyভিলওয়াড়া (রাজস্থান), ৭ জুলাই (হি.স.): রাজস্থানে ট্র‌্যাক্টর ট্রলি এবং একটি ট্রেলারের ধাক্কায় প্রাণ হারালেন ১৩ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন| ৱুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার মাওলা চৌরাস্তায়| পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ৱুধবার রাতে গুর্জর গোপালপুরা গ্রামে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বেশ কয়েকজন| ট্র‌্যাক্টর ট্রলি চেপে বাড়ি ফেরার সময় মাওলা চৌরাস্তায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনাটি| নিয়ন্ত্রণ হারিয়ে ট্র‌্যাক্টরটিকে সজোরে ধাক্কা মারে একটি ট্রেলার|
ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন| পরে স্থানীয় হাসপাতালে চারজনের মৃতু্য হয়| ৪০ জন আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক| খবর পাওয়া মাত্রই, আহতদের দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক| যান অতিরিক্ত জেলাশাসক (সদর) আনন্দী লাল বৈষ্ণব| জেলাশাসক ডাঃ টিনা কুমার হাসপাতালে অনেক রাত পর‌্যন্ত ছিলেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top