ঢাকা, ৭ জুলাই (হি.স.) : তদন্ত শেষ হলেই খুলে দেওয়া হবে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি| বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন গুলশান ডিপ্লোম্যাটিক জোনের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন| এদিন স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে সম্প্রতি জঙ্গি হামলার এ ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারির বাইরে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে| তদন্তের স্বার্থে বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে| শুধু এখানেই নয় গুলশান ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে| বাড়ানো হয়েছে টহল টিম ও ফোর্স|
১ জুলাই শুক্রবার রাতে ঢাকার কূটনৈতিক এলাকা বলে পরিচিত গুলশনের আর্টিসান বেকারিতে হামলা চালায় ৭ জঙ্গি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বহু বিদেশি। হামলায় ৮ ইতালীয়, ৭ জাপানি এবং এক ভারতীয় সমতে ২০ জন বিদেশিকে হত্যা করে জঙ্গিরা। পরে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর খতম হয় ৬ জঙ্গি। একজন ধরা পড়ে।
তদন্ত শেষ হলেই খুলে দেওয়া হবে গুলশানের হলি আর্টিজান বেকারি
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















