News Flash

  • Home
  • Uncategorized
  • ওড়িশায় দুর্নীতি করে আসা আইপিএস অফিসারকে সাসপেন্ড করল রাজ্য সরকার
Image

ওড়িশায় দুর্নীতি করে আসা আইপিএস অফিসারকে সাসপেন্ড করল রাজ্য সরকার

suspendনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ অগ্ণিনির্বাপক দপ্তরের অধিকর্তা জয়দ্বীপ নায়েককে বরখাস্ত করা হয়েছে৷ ওড়িশা থাকাকালীন জয়দ্বীপ নায়েক ৮৮ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়৷ এই মামলার কারণে ত্রিপুরাতে থাকাকালীন সময়ে তিনি চারবার কাউকে কিছু না বলে রাজ্যন্তরী হয়েছিলেন৷ এসমস্ত বিষয় রাজ্য সরকারের গোচরে আসলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়৷ এই তদন্তে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগে সত্যতা পাওয়া যায়৷ এই কারণে আজ রাজ্য সরকার তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়৷ ওড়িশায় তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলায় গ্রেপ্তারি এড়াতে এখনো তিনি পলাতক৷ রাজ্যে সম্ভবত এই প্রথম কোন আইপিএস অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে৷
সূত্র অনুসারে জানা গেছে, রাজ্যে ভিজিলেন্স টিমের তদন্তে আরো কয়েকজন পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়েছে৷ যতদূর জানা গেছে, বন দপ্তরে চারজন পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে জমি আত্মসাৎ, দুর্নীতি এবং চারিত্রিক অধঃপতনের অভিযোগ প্রমাণিত হয়েছে আরো মাস ছয়েক আগেই৷ অথচ কোন এক অজ্ঞাত কারণে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না৷
জয়দ্বীপ নায়েকের অর্থ নয়ছয়ের ঘটনাটি প্রায় এক বছর আগে জয়দ্বীপ নায়েক ওড়িশা থাকাকালীন ৮৮ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠেছিল তার বিরুদ্ধে৷ সে বিষয়ে মামলাও হয়েছিল৷ এই নয়ছয়ের সাথে জড়িত অপরাধে ওড়িশায় এক পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ সুপারকে ওড়িশা সরকার বরখাস্ত করেছে৷ বর্তমানে তারা জেলে রয়েছেন৷ এরই মধ্যে জয়দ্বীপ নায়েক রাজ্যে অগ্ণিনির্বাপক দপ্তরে অধিকর্তা পদে দায়িত্বভার গ্রহণ করেন৷ কিন্তু যেহেতু তার বিরুদ্ধে মামলা চলছিল, সে কারণে কাউকে কিছু না জানিয়ে চারবার রাজ্যন্তরী হয়েছিলেন জয়দ্বীপ নায়েক৷ কিছুদিন আগে ওড়িশার ভিজিলেন্স টিম তাকে ডেকে পাঠায়৷ বিষয়টি তখন রাজ্য সরকারের গোচরেও আসে৷ ভিজিলেন্সের ডাকে জয়দ্বীপ নায়েক ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল্লি চলে যান৷ সেখানে গিয়ে সফদরজং হাসপাতালে অসুস্থতার ভান করে ভর্তি হয়ে যান৷ সেখানে তাকে নজর বন্দি করে রাখা হয়৷ কিন্তু কয়েকদিন আগে মাঝরাতে সকলের চোখে ধুলো দিয়ে জয়দ্বীপ নায়েক হাসপাতাল থেকে পালিয়ে যান৷ এসমস্ত কিছুর ভিত্তিতে রাজ্য সরকার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে৷ রাজ্য সরকারের প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়৷ এরই পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top