News Flash

  • Home
  • Uncategorized
  • মেজাজ হারাবে আবহাওয়া, রাজ্যে ভারী বৃষ্টির আভাস
Image

মেজাজ হারাবে আবহাওয়া, রাজ্যে ভারী বৃষ্টির আভাস

RAINনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই ঃ ধারা প্রবল বৃষ্টিপাতের কবলে প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রায় সবকয়টি রাজ্য৷ আবহাওয়া বিজ্ঞানীদের ভবিষ্যদবাণী, আগামী দিন চারেক মেজাজ হারাবে আবহাওয়া৷ ধারা বর্ষার পাশাপাশি ঝড় তুফান বজ্রপাত হতে পারে৷ এতে বন্যা ভূমিস্খলনের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে উত্তর পূর্বের প্রায় সব রাজ্যে৷ গুয়াহাটি বরঝাড় আঞ্চলিক আবহওয়া কেন্দ্রের কাছে জানা গেছে, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে নিয়ে বিশাল অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে৷ এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত ঝড়ের জন্য আগামী চার জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হবে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামে৷
উল্লেখ করা যেতে পারে, গোটা জুন মাসে কেবলমাত্র সিকিম ছাড়া উত্তর পূর্বের সব রাজ্যেই পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি৷ এই ঘাটতি বৃষ্টির পরিমাণ ২৮ শতাংশ৷ নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় বৃি,টপাতের ঘাটতি পরিমাণ ৪১ শতাংশ এবং অরুণাচল প্রদেশে ১৯ শতাংশ৷ আসাম ও মেঘালয়ে ৩৮ শতাংশ ঘাটতি বৃষ্টিপাত হয়েছে৷ অবশ্য উপ হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে৷ জুনের শেষের দিকে পশ্চিম মধ্য অঞ্চল এবং এর সংলগ্ণ এলাকায় নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর থেকে মৌসুমিবায়ু উত্তর দিকে ধাবিত হলে হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাত হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top