News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, জারি সতর্কতা
Image

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, জারি সতর্কতা

map uttarakhandদেরাদুন, ২ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে| শনিবার পুলিশ জানিয়েছে, ধসে চাপা পড়া গ্রামগুলি থেকে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে| চামোলি এবং পিথোরাগড় জেলার ৬টি গ্রামে ৩৯ জন মারা গিয়েছেন বলে পুলিশ আশঙ্কা করছে| উত্তরাখণ্ডে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন|
মেঘভাঙা বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তেদ গ্রাম| ওই গ্রামে কমপক্ষে ৩০ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা পুলিশের| মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়েছে ৬০টির বেশি বাড়ি| কমপক্ষে ২০০টির বেশি গবাদি পশু মারা গিয়েছে| উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সেনার উদ্ধারকারী দল| তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল বিপর্যস্ত এলাকায় পৌঁছতে পারছে না|
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে মাত্র দু’ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে| বিপদসীমার উপর দিয়ে জল বইছে একাধিক নদীতে| ভারী বৃষ্টির জেরে সড়কের উপর দিয়ে জল বইছে| যার জেরে গঙ্গোত্রী ধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে| ধসের জেরে চম্বা-ঋষিকেশ ৯৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top