News Flash

  • Home
  • Uncategorized
  • করফাঁকিতে রেহাই পাবে না কেউ, ‘‌মন কি বাত’‌-এ হুঁশিয়ারী প্রধানমন্ত্রীর
Image

করফাঁকিতে রেহাই পাবে না কেউ, ‘‌মন কি বাত’‌-এ হুঁশিয়ারী প্রধানমন্ত্রীর

করফাঁকিতে রেহাই পাবে না কেউ, ‘‌মন কি বাত’‌-এ হুঁশিয়ারী প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : করফাঁকি দিয়ে ছাড় পাবেন না কেউ।রবিবার ২১ তম ‘‌মন কি বাত’‌ অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারের অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু যোগ হলেও ১৯৭৫ সালের জরুরী অবস্থা থেকে শুরু করে হালফিলের কালোটাকা, দেশে বর্ষার আগমন থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও, সবই উঠে এল তাঁর বক্তব্যে। শুভেচ্ছা জানালেন যুদ্ধবিমানের তিন মহিলা পাইলটকে। তাঁর বক্তব্যে উঠে এসেছে দেশে বিজ্ঞানচর্চার প্রসঙ্গও।
এদিন প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশ হওয়ায় কার কি পরিমাণ সম্পত্তি রয়েছে সেব্যাপারে স্পষ্ট ধারণা থাকা দরকার। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত গোপন সম্পত্তির হদিশ সরকারের কাছে প্রকাশ না করলে, কড়া ব্যবস্থা নেবে সরকার। এমন অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রয়েছেন, যাঁরা মাসে ১৬ হাজার টাকা পেনশন পেলেও তার থেকে ৫০০০ টাকা ‘‌স্বচ্ছ ভারত অভিযান’‌ প্রকল্পে দান করেন। এমন অবস্থায় কেউ করফাঁকি দিয়ে ছাড় পেয়ে যাবেন তা হয় না।
সেইসঙ্গে বলেন কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির খবর আসছে। কৃষকদের জন্য সুখবর। আবহাওয়াবিদদের পূর্বাভাস মতোই বর্ষা এসেছে দেশে।
এদিনের অনুষ্ঠানে সম্প্রতি ২০টি উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-কে শুভেচ্ছা জানান তিনি। বলেন, কৃষকদের মত বিজ্ঞানীরাও দেশকে এগিয়ে নিয়ে যেতে পরিশ্রম করে চলেছেন। কলেজের ছাত্রদের তৈরি করা স্যাটেলাইট আজ মহাকাশে পাড়ি দিচ্ছে। কৃত্রিম উপগ্রহ তৈরির বিষয়টি বুঝিয়ে দেয় দেশে বিজ্ঞানচর্চার মান। পাশাপাশি তা যুবকদের অনুপ্রেরণা জোগায়।
তাঁর বক্তব্যে উঠে আসে “বেটি বাঁচাও, বেটি পড়াও” প্রকল্প । এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকের হৃদয় স্পর্শ করেছে “বেটি বাঁচাও, বেটি পড়াও” প্রকল্প। ভারতীয় বায়ুসেনাতে যুদ্ধবিমানের পাইলট হিসেবে ৩ মহিলার যোগদানের কথা বলেন। যা দেশবাসীর গর্ব বলে উল্লেখ করেন তিনি।
এদিন যোগ দিবসের কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, “যোগ দিবসে ভারত ও বিশ্বজুড়ে বহু মানুষ যোগাভ্যাস করেছেন। তাছাড়া যোগ নিয়ে পোস্টাল স্টাম্পও বের করা হয়েছে। সোশাল নেটওয়ার্কি সাইট টুইটারও স্পেশাল ইমোজির মাধ্যমের যোগদিবস পালন করেছে। তাছাড়া ডায়াবেটিসের মত রোগ যোগের মাধ্যমে নির্মূল হতে পারে। তাই আমাদের যোগাভ্যাস করা উচিত।”
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, “প্রায়শই মন কি বাত সমালোচিত হয়। এটা মাথায় রাখতে হবে, দেশে গণতন্ত্র আছে বলেই এই বিতর্ক সম্ভব হয়। দেশে জরুরী অবস্থা জারির কথা মনে করুন।”-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top