News Flash

  • Home
  • Uncategorized
  • হম্বিতম্বিই সার বীরজিতের, খোয়াইয়ে জমেনি কংগ্রেসের চিটফান্ড আন্দোলন
Image

হম্বিতম্বিই সার বীরজিতের, খোয়াইয়ে জমেনি কংগ্রেসের চিটফান্ড আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ জুন৷৷ চিটফান্ড ইস্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে শনিবার খোয়াইয়ের

শনিবার খোয়াইয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন কংগ্রেসের৷ ছবি নিজস্ব৷
শনিবার খোয়াইয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন কংগ্রেসের৷ ছবি নিজস্ব৷

জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে৷ হাতেগুনা কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে বীরজিৎবাবুর নমঃ নমঃ করে ডেপুটেশন ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা হয়েছে৷ কংগ্রেসের এই দুর্দিন নিয়ে এলাকার প্রবীন কংগ্রেস নেতৃত্বরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন৷ ক্ষয়িষ্ণু কংগ্রেসের আন্দোলন কর্মসূচী যেন একটি আঞ্চলিক দলের চাইতেও শোচনীয় অবস্থা৷ গোষ্ঠী কোন্দল আর দলের কথিত অনৈতিক কাজকর্মের বহিপ্রকাশ ঘটছে বলে রাজনৈতিক মহলের অভিমত৷
সারা রাজ্যে প্রায় ১৪২টি চিটফান্ড কর্তৃক প্রায় ২৫০০ কোটি টাকা আমানকারীদের থেকে লুঠ করেছে৷ সেই সাথে চিঠফান্ড কেলেঙ্কারিতে রাজ্যের ১৪ লক্ষ আমানতকারীর এই বিপুল অর্থ আদায়ের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি খোয়াই জেলাতেও ঘনধর্ণা ও ডেপুটেশনে সামিল হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি৷ শনিবার খোয়াই শহরে মিছিল করে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে একটি মিছিল খোয়াই জেলা শাসকের কার্য্যলয়ের সামনে এসে মিলিত হয়৷ সেখান থেকে একটি প্রতিনিধি দল খোয়াই জেলা শাসক অপূর্ব রায়ের নিকট ডেপুটেশনের প্রতিলিপি প্রদান করেন৷ এদিকে জেলা শাসকের অফিস কার্য্যলয়ের সামনেই চলতে থাকে গনধর্ণা৷ এদিনের মিছিল, গনধর্ণা ও ডেপুটেশনে সামিল হন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য কং-নেতা ও কর্মীরাও৷ গনধর্ণা থেকে আওয়াজ উঠে প্রতিটি জেলা শাসকের এবিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল৷ কিন্তু রাজ্যে এত বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারী ঘটে গেলেও জেলা শাসকরা কেন উদ্যোগ নেয়নি৷ আগামী দিনে চিটফান্ড ইস্যুতে মুখ্য সচিবের অফিস, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কররা ডাক দিলেন কং-নেতৃত্বরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top