News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভাগের দাবীতে শহরে আইপিএফটির মিছিল ২৩ আগষ্ট
Image

রাজ্যভাগের দাবীতে শহরে আইপিএফটির মিছিল ২৩ আগষ্ট

Tripura & IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রাজ্যভাগের জোরালো দাবীতে ফের রাজধানী শহর কাঁপাতে প্রস্তুতি চূড়ান্ত আই পি এফ টি’র৷ আগামী ২৩ আগষ্ট তিপ্রাল্যান্ডের দাবীতে রাজধানী কাঁপিয়ে মহামিছিল এবং বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দল৷  শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সভাপতি এন সি দেববর্মা৷ পাশাপাশি তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিভিন্ন অবাম রাজনৈতিক দলের সাথে জোটের প্রশ্ণে তিপ্রাল্যান্ডের দাবীতেই অনঢ় থাকবে আইপিএফটি৷ যে অবাম রাজনৈতিক দল তিপ্রাল্যান্ডের দাবী মেনে নেবে তাদের সাথেই জোটে সায় দেওয়া হবে৷ এদিকে, পূর্বোত্তর গণতান্ত্রিক জোটে শরিক হওয়ার ক্ষেত্রেও তিপ্রাল্যান্ডের দাবী বহাল থাকবে বলে জানিয়েছেন শ্রীদেববর্মা৷ গত ২২ জুন গুয়াহাটিতে নর্থইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স এর বৈঠকে যোগ দিয়ে তিপ্রাল্যান্ডের দাবী তুলেছে আইপিএফটি৷ ঐ বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই দাবী মেনে নেওয়া হলে উত্তর পূর্বাঞ্চলের এই ফোরামে কোন আপত্তি থাকবে না দলের৷ সেই বিষয়ে আগামী ১৩ জুলাই এই ফোরামের পুনরায় বৈঠকে এই সমস্ত কিছু চূড়ান্ত হবে বলে আই পি এফ টির তরফে জানানো হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top