বেঙ্গালুরু, ২৬ জুন (হি.স.): প্রকাশ্য সভায় কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চুমু খেলেন দলীয় কর্মী।রবিবার বেঙ্গালুরুতে পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনার আয়োজন করা হয়। কর্নাটক প্রদেশ কুরবা সঙ্ঘের এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ঘটল গ্রুপ ফটো তোলার সময় আচমকাই মুখ্যমন্ত্রীর গালে চুমু খেয়ে বসেন গিরিজা শ্রীনিবাস নামে এক পঞ্চায়েত সদস্য । অপ্রত্যাশিত এই চুমুর পর তড়িঘড়ি গাল মুছতে উদ্যত হলেও হাসি ছিল মুখ্যমন্ত্রীর মুখে ।
মুখ্যমন্ত্রীকে চুমু খেয়ে শিরোনামে আসা গিরিজা, সিদ্দারামাইয়ার কেন্দ্র থেকেই নির্বাচিত। যদিও তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।আগে থেকে এমনটা ঠিক করা ছিল না। সিদ্দারামাইয়া তাঁর পিতৃতুল্য । ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সাফাই, ওই তরুণী তাঁর মেয়ের মতো।-
প্রকাশ্য সভায় কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চুমু
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















