শ্রীনগর, ২৬ জুন (হি.স.): জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ-এর আট জওয়ানকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শ্রদ্ধাজ্ঞাপন করেন জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং’ও। গতকালই জঙ্গি হামলার নিন্দা করে মেহবুবা মুফতি বলেন, উপত্যকায় স্থায়ী শান্তি ও উন্নয়নের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার লক্ষ্যেই হিংসা ছড়ানো হচ্ছে। এর ফলে সরকারের উদ্যোগ ধাক্কা খাচ্ছে এবং সাধারণ মানুষের দুর্দশা বাড়ছে।জম্মু-কাশ্মীরের পাম্পোরে জঙ্গি হামলায় শহিদ হওয়া আট জন সিআরপিএফ জওয়ানকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়েছেন।ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, শহিদ জওয়ানদের বীরত্বকে কুর্ণিশ করছি। তাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের জীবনাবসানে আমি মর্মাহত। শহিদ পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি।শনিবার পাম্পোরে লস্কর-ই-তৈবার দুই জঙ্গির হানায় আট জওয়ান শহিদ হন এবং ২৪ জন আহত হয়েছেন। জওয়ানরা দুই জঙ্গিকেই খতম করতে পেরেছেন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকরও শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল কে দুর্গা প্রসাদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে দেখা করে এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল বলেই জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং ১১টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।-
জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















