News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসজি গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে জোর সওয়াল ফ্রান্সের
Image

এনএসজি গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে জোর সওয়াল ফ্রান্সের

indo franceনয়াদিল্লি, ২৩ জুন(হি.স.) : সিওলে শুরু হয়েছে পরমাণু সরবরাহ গোষ্ঠী (এনএসজি)-র বৈঠক| আন্তর্জাতিক ৪৮টি দেশের এক্সক্লুসিভ ক্লাবের মধ্যে ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থন করেছে ফ্রান্স | চিনের নারাজ মনোভাবের যুক্তিগুলি একে একে খন্ডন করে ভারতকে এনএসজি সদস্য দেশ হিসেবে চায় ফ্রান্স| ফ্রান্সের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেই স্পষ্ট হয়েছে তা| সেদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সদস্য দেশগুলোকে জানানো হয়েছে, এনএসজিতে দিল্লির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে পারমাণবিক শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে|
শুধু তাই নয়, ফ্রান্সের তরফে দেওয়া বিবৃতিতে বিশদে বলা হয়েছে, ফ্রান্স মনে করে, চার ক্ষেত্রে ভারতের অন্তর্ভুক্তিতে আন্তর্জাতিক শক্তি বাড়বে| অন্য দেশগুলো অনেক কাঁচামাল আমদানি করতে পারবে| পরমাণু, রাসায়নিক, জৈব পদার্থ বা কোনও প্রচলিত শক্তি থেকে কোনও প্রযুক্তির সাহায্য পাবে অন্য দেশ| তাই এনএসজিতে ভারতকে পূর্ণ ও দীর্ঘমেয়াদি সদস্য চায় ফ্রান্স|
ভারতের এনএসজি সদস্য দেশের যোগ্যতা পাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী দেশ চিন| তাঁদের দাবি ছিল, এনএসজি-র সদস্য দেশ হিসাবে ভারতের সংযোজন আগামী দিনের কর্মসূচির জন্য সহায়ক নয়| কারণ, ভারত এনটিপি চুক্তিবদ্ধ দেশ নয়| কিন্তু, এরপরেও এনএসজি-তে ফ্রান্সের সমর্থনে অন্য সদস্য দেশগুলি চাপে থাকবে| চিনের এই যুক্তি খণ্ডন করে ফ্রান্স মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ১৯৯৮ সাল থেকে নীতিগত দিক থেকে ভারতকে পাশে পেয়েছে ফ্রান্স| পরমাণু শক্তির যথেচ্ছ ব্যবহার ও মানবসভ্যতা ধ্বংসের বিরোধিতা করে এসেছে ভারত| এনটিপি-র চুক্তির সঙ্গে এই নীতির বিশেষ কোনও পার্থক্য নেই| তাই ভারতকে এনএসজি-র পূর্ণ সদস্য হিসাবে গ্রহণ করা যেতে পারে| এখন এদখার ফ্রান্সের সমর্থন ও এই অত্যন্ত ইতিবাচক বিবৃতিতে ভারত এনএসজি-র পূর্ণ সদস্য দেশ হতে পারবে কিনা |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top