News Flash

  • Home
  • Uncategorized
  • ইস্তফার দুসপ্তাহ না যেতেই ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন কংগ্রেস নেতা কামাথ
Image

ইস্তফার দুসপ্তাহ না যেতেই ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন কংগ্রেস নেতা কামাথ

Gurudas Kamatমুম্বই, ২৩ জুন (হি.স.) : এখনই অবসরে যাচ্ছেন না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা গুরুদাস কামাথ| কদিন আগে দল থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি| বলেছিলেন, নতুনদের সুযোগ দিতেই সরে যাওয়ার সিদ্ধান্ত| কিন্তু দুসপ্তাহ যেতে না নিজের প্রত্যাবর্তনের খবর দিলেন মুম্বইয়ের এই কংগ্রেস নেতা| কংগ্রেস নেতৃত্বের কথা মতোই তিনি ফের কাজ শুরু করছেনবলে জানিয়েছেন কামাথ| দলের সাধারণ সম্পাদক পদে আবার কাজ শুরু করছেন|
এক বিবৃতিতে কামাত বলেন, ব্যক্তিগত কারণেই দুসপ্তাহ আগে ইস্তফা দিয়েছিলাম| সামাজিক কাজকর্মে মন দিতে চেয়েছিলাম| কিন্তু দলের শীর্ষ নেতারা মত পাল্টাতে অনুরোধ করেন| দলনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে মত পাল্টাই| ৱুঝতে পারি মানুষের সেবা করতে কংগ্রেসের থেকে ভালো মাধ্যম হতে পারে না| সাধারণ সম্পাদক হিসেবে তাঁর দায়িত্বে থাকা গুজরাট, রাজস্থান, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউতে দলীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, তাও জানান কামাথ| আগামী বছর বৃহন্মুম্বই পুরসভার ভোট| তার আগে দলের এই অভিজ্ঞ নেতাকে ছাড়তে রাজি ছিলেন না কেউ|

মানুষের সেবা করতে কংগ্রেসের থেকে ভালো মাধ্যম হতে পারে না ঃ গুরুদাস কামাত

মুম্বই, ২৩ জুন (হি.স.): কিছুদিন আগে দল থেকে অবসর ঘোষণা করেছিলেন মুম্বইয়ের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুরুদাস কামাত| বলেছিলেন, নতুনদের সুযোগ দিতেই তাঁর সরে যাওয়ার সিদ্ধান্ত| কিন্তু, সপ্তাহ দুয়েক যেতে না নিজের প্রত্যাবর্তনের খবর দিলেন কামাত| জানালেন, কংগ্রেস নেত্রীর উপদেশ মেনেই সিদ্ধান্ত বদল| দলের সাধারণ সম্পাদক পদে আবার কাজ শুরু করছেন| এক বিবৃতিতে কামাত বলেছেন, ব্যক্তিগত কারণেই দু’সপ্তাহ আগে ইস্তফা দিয়েছিলাম| সামাজিক কাজকর্মে মন দিতে চেয়েছিলাম| কিন্তু দলের শীর্ষ নেতারা মত পাল্টাতে অনুরোধ করেন| দলনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে মত পাল্টাই| ৱুঝতে পারি মানুষের সেবা করতে কংগ্রেসের থেকে ভালো মাধ্যম হতে পারে না|
সাধারণ সম্পাদক হিসেবে তাঁর দায়িত্বে থাকা গুজরাট, রাজস্থান, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউতে দলীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, তাও জানান কামাথ| প্রসঙ্গত, আগামী বছর বৃহন্মুম্বই পুরসভার ভোট| রাজনৈতিক মহলের ধারনা, তার আগে দলের এই অভিজ্ঞ নেতাকে ছাড়তে রাজি ছিলেন না কেউই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top