লন্ডন, ১৯ জুন (হি.স.) : আমনিন্ত্রত ছিলাম তাই গিয়েছি । লন্ডনে বই প্রকাশ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে টুইটারে মুখ খুলেন বিজয় মালিয়া । ভারতীয় হাই কমিশনারের উপস্থিতিতে লন্ডনে বই প্রকাশ অনুষ্ঠানে বিজয় মালিয়ার অংশ নেওয়া নিয়ে বিতর্কের মাঝে রবিবার মালিয়া টুইট করে দাবি করেছেন, তিনি নাকি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। একধাপ এগিয়ে তিনি আরও জানিয়েছেন, ‘আমার বন্ধু লেখকের কাছে গিয়েছিলাম। মেয়ের পাশে বসে অনুষ্ঠান শুনেছি।’ তাঁর বিরুদ্ধে ভিত্তিহীনভাবে কুৎসা করা হচ্ছে বলে এদিন আবার অভিযোগ করেছেন মালিয়া।বৃহস্পতিবার লন্ডন স্কুল অব ইকনমিক্সে সুহেল শেঠের বই প্রকাশ অনুষ্ঠানে বিজয় মালিয়ার উপস্থিতি নিয়ে বিতর্ক দেখা দেয়। ভারতে একাধিক ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা দেনা না মিটিয়ে লন্ডনে চলে যান শিল্পপতি বিজয় মালিয়া। গোলমেলে লেনদেনের মামলায় তাঁকে ‘ঘোষিত অপরাধী’ বলে চিহ্নিত করেছে আদালত। মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ই ডি সমেত একাধিক সংস্থা। সমালোচনার মুখে পড়ে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, মালিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে দেখতে পেয়েই মঞ্চ ও অনুষ্ঠান ছেড়ে চলে যান হাইকমিশনার নভজোত সারানা। লেখক সুহেল শেঠও দাবি করেছিলেন, আমন্ত্রিতের তালিকায় ছিলেন না মালিয়া।
আমনিন্ত্রত ছিলাম তাই গিয়েছি, লন্ডনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে টুইট মালিয়ার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















