News Flash

  • Home
  • Uncategorized
  • আমনিন্ত্রত ছিলাম তাই গিয়েছি, লন্ডনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে টুইট মালিয়ার
Image

আমনিন্ত্রত ছিলাম তাই গিয়েছি, লন্ডনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে টুইট মালিয়ার

লন্ডন, ১৯ জুন (হি.স.) :  আমনিন্ত্রত ছিলাম তাই গিয়েছি । লন্ডনে বই প্রকাশ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে টুইটারে মুখ খুলেন বিজয় মালিয়া । ভারতীয় হাই কমিশনারের উপস্থিতিতে লন্ডনে বই প্রকাশ অনুষ্ঠানে বিজয় মালিয়ার অংশ নেওয়া নিয়ে বিতর্কের মাঝে রবিবার মালিয়া টুইট করে দাবি করেছেন, তিনি নাকি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। একধাপ এগিয়ে তিনি আরও জানিয়েছেন, ‘আমার বন্ধু লেখকের কাছে গিয়েছিলাম। মেয়ের পাশে বসে অনুষ্ঠান শুনেছি।’ তাঁর বিরুদ্ধে ভিত্তিহীনভাবে কুৎসা করা হচ্ছে বলে এদিন আবার অভিযোগ করেছেন মালিয়া।বৃহস্পতিবার লন্ডন স্কুল অব ইকনমিক্সে সুহেল শেঠের বই প্রকাশ অনুষ্ঠানে বিজয় মালিয়ার উপস্থিতি নিয়ে বিতর্ক দেখা দেয়। ভারতে একাধিক ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা দেনা না মিটিয়ে লন্ডনে চলে যান শিল্পপতি বিজয় মালিয়া। গোলমেলে লেনদেনের মামলায় তাঁকে ‘ঘোষিত অপরাধী’ বলে চিহ্নিত করেছে আদালত। মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ই ডি সমেত একাধিক সংস্থা। সমালোচনার মুখে পড়ে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, মালিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে দেখতে পেয়েই মঞ্চ ও অনুষ্ঠান ছেড়ে চলে যান হাইকমিশনার নভজোত সারানা। লেখক সুহেল শেঠও দাবি করেছিলেন, আমন্ত্রিতের তালিকায় ছিলেন না মালিয়া।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top