News Flash

  • Home
  • Uncategorized
  • আপ বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বির্তক
Image

আপ বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বির্তক

AAPনয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : আম আদমি পার্টি (আপ) বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বির্তক|  মন্ত্রীসভা গঠনের সময় খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই বলেছিলেন তাঁর দলের বিধায়কদের  প্রত্যেকেই উচ্চশিক্ষিত| তবে, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই  দলের ৬৭ বিধায়কের শিক্ষাগত যোগ্যতার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেরিয়ে এল এক বিতর্কিত বিষয়| দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ৬৭ ‘উচ্চশিক্ষিত’ বিধায়কের মধ্যে ২৬ জন বিধায়কই ডিগ্রি কলেজের গণ্ডি পেরতে পারেননি !  তালিকায় রয়েছে সরকারে থাকা উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়াও| যদিও, তাঁর একটি ডিপ্লোমা রয়েছে বলে রিপোর্টে প্রকাশ| বাকিদের মধ্যে ২৩ জন বিধায়ক স্কুলের গণ্ডি পেরতে পারেননি| ২৬ জনের মধ্যে নরেশ বলবন, হাজারি লাল চৌহান, রাজু ধিঙ্গন এবং অবতার সিং অষ্টম শ্রেণী পর‌্যন্ত পড়েছেন| এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছেন চতুর্থ শেণী পর‌্যন্ত পড়া বিধায়কও| দলের ১৬ জন বিধায়ক(মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ) স্নাতক| তাঁরা বিভিন্ন বিষয়ে স্নাতকরা করেছেন| আর বাকি ২০জন নিজেদের স্নাতকত্তোর ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন|  সম্প্রতি, সংসদ বিষায়ক পদে ২১ জন বিধায়কের নিযুক্তিকরণ বাতিল হয়ে যাওয়ার পরই এই বিষয় সামনে এসেছে| আর এরপরই তৈরি হয়েছে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে বিতর্ক|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top