নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : আম আদমি পার্টি (আপ) বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বির্তক| মন্ত্রীসভা গঠনের সময় খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই বলেছিলেন তাঁর দলের বিধায়কদের প্রত্যেকেই উচ্চশিক্ষিত| তবে, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই দলের ৬৭ বিধায়কের শিক্ষাগত যোগ্যতার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেরিয়ে এল এক বিতর্কিত বিষয়| দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ৬৭ ‘উচ্চশিক্ষিত’ বিধায়কের মধ্যে ২৬ জন বিধায়কই ডিগ্রি কলেজের গণ্ডি পেরতে পারেননি ! তালিকায় রয়েছে সরকারে থাকা উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়াও| যদিও, তাঁর একটি ডিপ্লোমা রয়েছে বলে রিপোর্টে প্রকাশ| বাকিদের মধ্যে ২৩ জন বিধায়ক স্কুলের গণ্ডি পেরতে পারেননি| ২৬ জনের মধ্যে নরেশ বলবন, হাজারি লাল চৌহান, রাজু ধিঙ্গন এবং অবতার সিং অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন| এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছেন চতুর্থ শেণী পর্যন্ত পড়া বিধায়কও| দলের ১৬ জন বিধায়ক(মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ) স্নাতক| তাঁরা বিভিন্ন বিষয়ে স্নাতকরা করেছেন| আর বাকি ২০জন নিজেদের স্নাতকত্তোর ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন| সম্প্রতি, সংসদ বিষায়ক পদে ২১ জন বিধায়কের নিযুক্তিকরণ বাতিল হয়ে যাওয়ার পরই এই বিষয় সামনে এসেছে| আর এরপরই তৈরি হয়েছে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে বিতর্ক|
আপ বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বির্তক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















